টেলিটকের 'জেন-জি' বাজারে এসেছে । ২৫ সেপ্টেম্বর, ২০২৪

 


জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আলোচিত শব্দ 'জেনারেশন জি' বা 'জেন জি' থেকে অনুপ্রাণিত হয়ে টেলিটক তরুণ প্রজন্মের জন্য নিয়ে এসেছে ‘জেন জি’ প্যাকেজ। ২৪ সেপ্টেম্বর, ২০২৪ সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে এই প্যাকেজের উদ্বোধন করা হয়।

‘জেন জি’ প্যাকেজ মূলত ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণকারী ‘জেনারেশন জেড’ বা সংক্ষেপে ‘জেন জি’ প্রজন্মের জন্য তৈরি করা হয়েছে। বর্তমানে এই প্রজন্মের সদস্যদের বয়স ১২ থেকে ২৭ বছরের মধ্যে।

প্যাকেজটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। তবে প্রথম ৩০ দিনের জন্য গ্রাহক মাত্র ১০০ টাকায় এটি ক্রয় করতে পারবেন। এতে রয়েছে বাজারের সবচেয়ে কম মূল্যে আনলিমিটেড মেয়াদে ডাটা, বছরব্যাপী বান্ডল অফার, ১ সেকেন্ড পালস্, সাশ্রয়ী ভয়েস ট্যারিফ এবং চাকরিপ্রার্থীদের জন্য ১২ মাসের ফ্রি অলজবস প্রিমিয়াম মেম্বারশিপ সুবিধা।

‘জেন জি’ নতুন গ্রাহকরা টেলিটক কাস্টমার কেয়ার থেকে সিম কিনতে পারবেন। এছাড়া গুগল প্লে স্টোর থেকে মাই টেলিটক অ্যাপে নিবন্ধন করে বর্তমানে টেলিটক ব্যবহারকারীরাও এই প্যাকেজের সুবিধা উপভোগ করতে পারবেন। ফিচার ফোন ব্যবহারকারীদের জন্যও সুবিধাটি পাওয়া যাবে।

ইউএসএসডি কোডের (*১১১#) মাধ্যমে এ সুবিধা পাবেন।  ভিজিট করুন বিস্তারিত জানতেঃ  www.teletalk.com.bd.


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, টেলিটক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্যরা এবং ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরীসহ টেলিটকের শীর্ষ কর্মকর্তারা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.